,

মধ্যরাতে খাদ্যসামগ্রী নিয়ে শ্রমিকদের মাঝে সাদ এরশাদ

news-image

রংপুর ব্যুরো : চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষ।বন্ধ হয়ে গেছে তাদের উপার্জনের পথ।এমন পরিস্থিতিতে মধ্যরাতে অসহায় ও দুস্থ এমন কিছু শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।

শুক্রবার রাত ১টার দিকে সহধর্মিণী মাহিমা এরশাদকে সাথে নিয়ে সিটি বাজারে পণ্য লোড-আনলোডের কাজে নিয়োজিত ৫৫ জন শ্রমিকের মাঝে চাল, তেল, ডাল, চিড়াসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় সাদ এরশাদ বলেন, রংপুর নগরীর অন্যতম সিটি বাজার। যেখান থেকে রংপুরসহ বিভিন্ন এলাকার মানুষ প্রয়োজনীয় পণ্য কিনে থাকেন। আর এসব পণ্য রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে এখানে নিয়ে আসা হয়। এখানে পণ্য লোড- আনলোডের সাথে জড়িত এসব শ্রমিক আমাদের সবার প্রয়োজন মেটানোর জন্য ওতপ্রোতভাবে জড়িত। তাই সা¤প্রতিক সময়ের করোনা দুর্যোগে এসব শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই বোধ থেকেই অসহায় শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে শনিবার (৯ মে) সকালে নগরীর দর্শনা পত্নিমবাস সংলগ্ন মকবুল হোসেন ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে ১৫ নং ওয়ার্ডের ২৫০ জনসহ বিভিন্ন এলাকার ৫শ পরিবারে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।

এছাড়াও বিকেলে নগরীর সিও বাজার এলাকায় চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য