,

রংপুরে মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত : আটক দুই নারী

news-image

রংপুর ব্যুরো : রংপুরে চাচার বাড়িতে মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে সেলিম নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই মহিলা আটক করেছে। ঘটনাটি ঘটেছে নগরীর মাহিগঞ্জ হাউদারপাড় গ্রামে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর পূর্ব খাসবাগ গ্রামের মজিবর রহমানের পুত্র কলেজ ছাত্র সেলিম মাহিগঞ্জের হাউদার পার এলাকায় চাচা আজিজুর রহমানের বাড়িতে যায়। ওই সময় তার চাচা বাড়ির ওঠান মাটি দিয়ে ভরাট করছিল। এ নিয়ে প্রতিবেশি সোহাগ মিয়া ও জনি মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে প্রতিপক্ষরা সেলিমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে সেলিম মিয়া মারা যায়। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাথী বেগম ও সানজিদা আক্তার নামে দুই মহিলাকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, প্রতিপক্ষের আঘাতে সেলিম আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার দুপুরে সে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর