,

আমার পিতা যেভাবে রংপুরবাসীর সুখে দুখে ছিলেন, ঠিক তেমনি আমিও আপনাদের পাশে রয়েছি : এমপি সাদ এরশাদ

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ ( সদর ও সিটি কর্পোরেশন) আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ বলেছেন, আমার পিতা সাবেক রাস্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ যেভাবে রংপুরবাসীর সুখে দুখে ছিলেন, ঠিক তেমনি আমিও আপনাদের পাশে রয়েছি রংপুরবাসীর জন্য আমার বাড়ি পল্লী নিবাস সব সময় উন্মুক্ত। সবাই আসবেন। আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন। আমি চেষ্টা করবো সামাধান করার জন্য।

এমপি আরও বলেন, আপনারা আমার প্রয়াত পিতা এরশাদের জন্য দোয়া করবেন। আপনারা আমার ও এরশাদ পরিবারের জন্য দোয়া করবেন। তিনি বলেন, চলমান করোনা ভাইরাসের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। আমি তাদের পাশে রয়েছি। করোনার শুরুতেই আমি অনেকের পাশে দাড়িয়েছি। আজ থেকে আবারও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করলাম। যা পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিতরণ করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে তিনি রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের খারুয়াবাধা, কুর্শা বলরামপুর ও মহেশপুর গ্রামের তিনশতাধিক পরিবারকে চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন,সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা জামান কল্পনা, মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মেম্বারসহ জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযেযাগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা