সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়ার জন্য বাড়িওয়ালা বৃদ্ধাকে বাসা থেকে বের করে দিলেন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পঞ্চাশোর্ধ রোকেয়া বেগমের স্বামী মারা গেছেন আট বছর আগে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে সন্তান না থাকায় এতদিন বড় মেয়ের তার সংসার চালাতেন। কিন্তু করোনার প্রভাবে সবকিছু বদলে গেছে। আপনরা হয়েছেন পর।

এমতবস্থায় তিনমাসের ঘর ভাড়া বকেয়া পড়ায় বাড়িওয়ালা বুধবার সকালে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। এরপর থেকে নগরের ২ নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ অফিসের সামনের ফুটপাতই তার ঠিকানা। রোকেয়া বেগম ভুগছেন শ্বাসকষ্টেও।

রোকেয়া বেগম জানান, তিনি নগরের তল্লা এলাকার ছোট মসজিদ সংলগ্ন রবিউলের টিনসেড বাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন। তিন মাসের ভাড়া বকেয়া হওয়ায় বুধবার সকালেই বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছেন। তার দুই মেয়ে থাকলেও তারা স্বামীর সংসার নিয়ে ব্যস্ত।

এখন তিনি একেবারেই অসহায়। আগে বড় মেয়ের জামাই তার ঘর ভাড়া দিতেন, সংসার চালাতেন। এখন আর কেউ তাকে সহযোগিতা করেন না। জমানো টাকা যা ছিল তা এই ক’দিনেই শেষ হয়ে গেছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর তাই কোথাও মাথা গোজার ঠাঁই না পেয়ে নগরের ২ নম্বর রেল গেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ফুটপাতই এখন তার ঠিকানা।

এ প্রতিবেদক তার ২ মেয়ে ও বাড়ির মালিকের ফোন নম্বর চাইলে তিনি রাগে ক্ষোভে বলেন, আমি কারও নম্বর দেব না। এই অসহায় অবস্থায় মেয়েরাই পাশে এসে দাঁড়ায়নি, বাড়ির মালিক কী করবে?

এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও বাড়িওয়ালার বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী