,

রংপুরে পৃথক ৩টি স্থানে সড়ক অবরোধ করে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া রংপুরের অসহায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষেরা খাদ্যের দাবিতে নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ড, চারতলা মোড়ে ও বদরগঞ্জ সড়কের নাজিরেরহাট মুন্সির মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ত্রাণ বঞ্চিতরা।

সোমবার দুপুরে রংপুর নগরীর চারতলা মোড় ও ট্রাক স্ট্যান্ড সড়ক, বদরগঞ্জ রোডের মুন্সির মোড়ে পৃথক ৩টি স্থানে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শত শত নারি-পুরুষরা। এদিকে সড়ক অবরোধের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে জরুরী সেবায় নিয়োজিত যানবাহন চলাচল ব্যহত হয়।

তাদের অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে সরকারি, বেসরকারি উদ্যোগে বিতরণ করা কোন খাদ্য সহায়তা পৌঁছেনি। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটছে তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে নগরীর ১৩ ও ১৭ নং ওয়ার্ডের বদরগঞ্জ রোডে নজিরেরহাট মুন্সির মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ত্রাণ সুবিধা বঞ্চিত শত শত নারী-পুরুষ। বিক্ষুদ্ধদের অভিযোগ, করোনা সংক্রমণ রোধে তারা এক মাসেরও বেশী সময় ধরে বাড়িতে আছেন। কিন্তু এই কর্মহীন সময়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিনযাপন করলেও এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা তাদের দেয়া হয়নি।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে বেলা সাড়ে এগারোটায় একজন নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। এসময় দ্রুত সময়ের মধ্যে খাদ্য সরবরাহ করার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যান।

অন্যদিকে দুপুর ১২ টার দিকে রংপুর নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ড ও চারতলা মোড়ে সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ত্রাণ সুবিধা বঞ্চিত লোকজন।

তাদের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলররা ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও এখন পর্যন্ত কোন ত্রাণ দেয়নি। বরং পর্যায়ক্রমে দেয়া হবে বলে বলে এক মাসের বেশি সময় অতিক্রম করেছে। এতে অসহায় দিনমজুর পরিবারগুলোতে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বেলা সাড়ে বারটার দিকে ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, নগরীর দু-একটি স্থানে খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষরা। পরে প্রশাসনের খাদ্য সহায়তার আশ্বাস পেয়ে তারা চলে গেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি