,

রংপুরে ত্রাণ ও কাজের দাবিতে মহাসড়ক অবরোধ

news-image

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর : টিসিবি পণ্য খোলাবাজারে বিক্রি, ত্রাণ ও কাজের দাবিতে রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়াতল বাজারে রংপুর- গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত কর্মহীন সহায় সম্বলহীন মানুষ। এ সময় প্রায় দুই ঘন্টা সড়কে সকল যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে পুলিশ ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শত শত অসহায়,দুস্থ ও কর্মহীন মানুষ রয়েছে। তারা লকডাউনের কারণে২৫ দিন ধরে কর্মহীন অবস্থায় দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও মেয়রকে জানানো হলে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি কিংবা ত্রাণ দেননি। এ অবস্থায় তারা আজ শনিবার সকালে টিসিবি পণ্য খোলাবাজারে বিক্রি, ত্রাণ ও কাজের দাবিতে শরেয়ারতল বাজারে মহাসড়ক অবরোধ শুরু করে। খবর পেয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও মাহিগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা ও খাদ্য সরবরাহ করার আশ্বাস দেন।

এব্যাপারে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।মাহিগঞ্জ থানার ওসি আতারুজ্জামান জানান, আমরা তাদের দুই দাবিই মেনে নিয়েছি। জরুরী ভিত্তিতে তাদের খাদ্য সরবরাহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সেই সাথে টিসিবি পণ্য বিক্রি করার আশ্বাস দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য