শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে ছড়িয়ে পড়েছে করোন ভাইরাস: আক্রান্ত ৪৫

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের আট জেলায় ছড়িয়ে পড়েেেছ মরণঘ্যাতি করোনা ভাইরাস। গত গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও সাতজনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। এনিয়ে এই বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু।

তিনি জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৬ দিনে ১৩ ধাপে ১,১০৬টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে এখন আক্রান্ত সংখ্যা ৪৫ জন।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৩, নীলফামারীতে ৯, দিনাজপুরে ৯, ঠাকুরগাঁওয়ে ৫, রংপুরে ৪, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা হতে গ্রামে ফিরেছেন।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা