,

গুলি চালিয়ে হত্যা করা সেই এএসআই গ্রেপ্তার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে এক যুবককে হত্যার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকারকে সেই অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকার সাভারের আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে এএসআই কিশোরকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান। এএসআই কিশোর ছুটিতে কুতুবদিয়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখানে বৃহস্পতিবার রাতে তার পিস্তলের গুলিতে এক যুবক নিহত ও আরেকজন আহত হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটে তা জানা যায়নি। ঘটনার পর থেকে এএসআই কিশোর পলাতক ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য