,

খোলা আকাশের নীচে নির্ঘুম রাত করোনা রোগীর

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিচ্ছন্ন কর্মী ও মুক্তিযোদ্ধার সন্তান তাপসী রানী দাশ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এরপরই তার বাড়িটিকে লকডাউন করেছে প্রশাসন। রাতেই তাকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও আইসোলেশনে নেওয়া হয়নি। ফলে খোলা আকাশের নীচে নির্ঘুম রাত কাটিয়েছে তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোলা আকাশের নীচেই ছিলেন তাপসী রানী।

তাপসী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় সিভিল সার্জন অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার করোনা পজেটিভ এসেছে। পরে গতকাল রাত ৮টার দিকে প্রশাসনের লোকজন তার বাড়িটি লকডাউন করে। এবং তাকে ঘর থেকে বাইরে বের করে বলে কিছুক্ষণের মধ্যে আপনাকে হাসপাতালে নেয়া হবে।

তাপসী আরো জানায়, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে সে বাড়ির বাহিরে অবস্থান করছে। এরপর সকাল ১০টা পর্যন্ত সে বাড়িতেই অবস্থান করে। এদিকে রাতেই এ খবর ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মোবাইলে সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটনের কাছে জানতে চাইলে তিনি জানান, আধা ঘণ্টার মধ্যেই তাকে হাসপাতালে আনা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য