,

রংপুরে কবি সাইদুর রহমানের জন্ম বার্ষিকী উদযাপন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বিশিষ্ট কবি, গীতিকার ও সংগঠক লেখক সংসদ রংপুরের সাধারণ সম্পাদক এবং ভাওয়াইয়া অঙ্গনের সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মো. সাইদুর রহমানে ৬৯তম জন্ম বার্ষিকী এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ,ঢাকা কর্তৃক কবি ও গীতিকার হিসেবে ভাষাবিদ ড. মুহাম্মদ শহিদুল্লাহ স্মৃতি সম্মাননা লাভ করায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া অঙ্গন মিলনায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখক সংসদের সভাপতি শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক কবি ও গীতিকার আবু জাফর আবদুল্লাহ, শিক্ষাবিদ মুহ.শাহজাহান মন্ডল,কবি এএসএম হাবিবুর রহমান, গীতিকার,নাট্যকার ও অভিনেতা এমাদউদ্দিন আহমেদ,সাহিত্যিক নূরূল ইসলাম সরদার,ডা. প্রফেসর শহিদুল ইসলাম, কবি এম.এ ফাত্তাহ,আব্দুল জলিল, কবি আব্দুল হাই মিয়া, ভাওয়াইয়া গবেষক ও শিল্পী এ.কে.এম মোস্তাফিজার রহমান, কবি নুরুন্নাহার বেগম, সুরকার নুরুল ইসলাম সরকার, কবি ও গীতিকার সওদা খানম মিনু, কবিরাজ ইসমাইল মোল্লাহ, ভাওয়াইয়া শিল্পী রণজিত কুমার রায়, কবি আতাউর রহমান, ছান্দসিক সম্পাদক মো.মমিন উদ্দীন পাটোয়ারী, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, লেখক আহসান হাবিব রবু, কবি সালমা ইসলাম, কবি ফৌজিয়া খানম, কণ্ঠশিল্পী পুতুল রায় প্রমুখ।

এ সময় লেখক সংসদ ও ভাওয়াইয়া অঙ্গনের অন্যান্য সদস্য এবং কবির স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিকে মাল্যদান এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সাংগঠনিক ও অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা