,

রংপুরে অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশ, শিক্ষকের কারাদন্ড : বহিস্কার-২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ করে অসাধু উপায় অবলম্বনে পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে এক শিক্ষকের এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেন্দ্রের দায়িত্বে থাকা দুই সহকারী শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগমের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

জানা গেছে, দরদী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে রসায়ন ও পৌরনীতি পরীক্ষা চলাকালীন সময়ে হারাগাছ আলেপ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাউন কবীর পল্টু অনুমতি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে পল্লীমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও সারাই পোদ্দারপাড়া উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক শুলশান আরা বেগমকে বহিষ্কার করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য