সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পু‌লিশ সদস্যকে ছাত্রলীগ কর্মীর মারধরের অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা আবু সায়েম নামে এক পুলিশ সদস্যকে ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান জুয়েল মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রতিমন্ত্রী ছাত্রলীগের ওই কর্মীকে চড়থাপ্পড় মেরে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আহত কনস্টেবল আবু সায়েম থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান।

র‌বিবার বিকালে প্র‌তিমন্ত্রীর বাসায় দুস্থ হিন্দু পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও কাপড় বিতরণের সময় এসব ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্র‌তিমন্ত্রীর বাসায় ত্রাণসামগ্রী বিতরণকা‌লে হট্টগোলের সৃষ্টি হলে জুয়েলের সঙ্গে দা‌য়িত্বরত পুলিশ সদস্য আবু সা‌য়েমের ধাক্কাধা‌ক্কির ঘটনা ঘ‌টে। একপর্যায়ে জুয়েল পু‌লিশ সদ‌স্যের শার্টের কলার ধরে কিলঘুষি ও লাথি মেরে তাকে আহত করে। এরপর প্রতিমন্ত্রী ছাত্রলীগের ওই কর্মীকে চড় থাপ্পড় মেরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং জুয়েলকে দিয়ে ক্ষমা চাওয়ান। ত‌বে ওই পু‌লিশ সদস্য বিষয়‌টি রৌমারী থানার ও‌সিকে অব‌হিত ক‌রেন।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই আমি তাকে (জুয়েল) থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দিয়েছি। হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। পুলিশের গায়ে হাত দিয়ে সে অন্যায় করেছে।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক