,

তিস্তা নদীতে নৌকা ডুবে ১০ যাত্রী নিখোঁজ

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে নৌকা ডুবে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, আজ বুড়িরহাট স্পারের কাছ থেকে একটি খেয়া নৌকা ২৫ জন যাত্রী নিয়ে তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। এ সময় ১৫ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী জানান, ‘দুপুর ১২টার দিকে নৌকা ছাড়ার পর টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির প্রবল স্রোতে ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে স্রোতে ভেসে যায়।’

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের দল এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা