,

কাশকণ্যা

news-image
এ কে সরকার শাওন :
শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!
ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!
হাওয়ায় দোলে ফুলদলগুলি
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গী করে!
ফুলের মাঝে পাখীরা উড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ী।
কাশকণ্যাদের হাঁসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!
উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙ্গাবে
মৃদুমন্দ পূবালী বায়!
কবিতাঃ কাশকণ্যা
কাব্যগন্থঃ আপন ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা।
২৩ সেপ্টেম্বর ২০১৯
https://banglarkobita.com/poem/view/57938
কাশবনের রাজকণ্যা
ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে
সাদা মেঘ স্তরে স্তর।
ধরাধামে নেমে এলে
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।
নীল শাড়ী লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকণ্যা
যেন আসমানী পরী!
জোড়া ভ্রুর ডাগর চোখে
নজরকাড়া কাজল।
দূর্বিনীত হাওয়ায় উড়ছে
তার শাড়ীর আঁচল।
তাঁর মুখে ভাষা নেই
চোখে শুধু জল!
প্রকৃতির এত আয়োজন
সব হলো যে বিকল।
কবির অন্তর কাঁপে
সেও মূক বিহ্বল!
কথা কাব্য নৈবদ্য
সব হলো যে বিফল!

এ জাতীয় আরও খবর

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস