,

টরন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের চার খুন!

news-image

অনলাইন ডেস্ক : টরন্টোর শহরতলির প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মারখামের একটি বাসা থেকে দম্পতিসহ চার জনের মৃতদেহ পুলিশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ইয়র্ক রিজিওনাল পুলিশ ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে। আটক যুবক নিহত দম্পতির ছেলে।

রবিবার রাতে এই নির্মম ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। তবে পুলিশ এখনও নিহতদের নাম, পরিচয় প্রকাশ করেনি।

সিবিএনের এক রিপোর্ট থেকে জানা গেছে, নিহত সবাই বাংলাদেশি এবং টাঙ্গাইল জেলার অধিবাসী। তারা হলেন, মোহাম্মদ মনির ও মুক্তা জামান এবং তাদের মেয়ে, এবং কানাডায় বেড়াতে আসা মুক্তা জামানের মা অর্থাৎ মনিরের শাশুড়ি।

সিবিএন আরো জানায়, নিহত দম্পতির গ্রেফতার ছেলে সম্ভবত মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল, এমনকি সে মাদকাসক্তও ছিল। তাদের ধারণা, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করে সে। এরপর সে গেম খেলতে থাকে। পরিবারের সদস্যদের খুন করার বিষয়টি এই ছেলেই মন্ট্রিয়লে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।

কাসলমোর এভিনিউ এবং এবং মিংয়ে অ্যাভিনিউস্থ একটি বাড়িতে সংগঠিত এই হত্যাকাণ্ডকে গোয়েন্দা সংস্থা গণহত্যা বলে অভিহিত করে। পুলিশ প্রতিবেশিদের কাছে খোঁজ-খবর নিচ্ছে এবং তারা জানায়, এ ব্যাপারে আরো তদন্ত চলছে। এজন্য জনসাধারণের সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করেছেন।

পুলিশের কাছে প্রতিবেশি পাসকোয়াল ডি’সৌজা জানায়, এ বাড়িতে পরিবারটি ২০০২ সাল থেকে বসবাস করে আসছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর