,

ছাত্রীকে বাঁচাতে গিয়ে বিলে নিখোঁজ শিক্ষকের মেরদেহ উদ্ধার

news-image

নাটোরের হালতিবিলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক মোখলেছুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ সোমবার সকালে ঘটনাস্থলের প্রায় ১০ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে।

এর আগে গত শনিবার রাজশাহী নর্থঙ্গেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী নাটোরের হালতি বিলে নৌকা ভ্রমণে আসেন। বিলের খোলাবাড়িয়া এলাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় প্রাপ্তি সাহা নামে এক শিক্ষার্থী পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর রহমান।

নৌকার মাঝি ওই ছাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হন ওই শিক্ষক। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাতে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর