,

এবার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এবার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় কামাল হোসেন নামে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামাল হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ প্রদানের জন্য ফাইবার এট হোম নামে একটি কোম্পানির লোকজন কয়েকদিন ধরে এ উপজেলায় কাজ করছে। সোমবার দুপুরে ঐ কোম্পানীর টেকনেশিয়ান ইউনুস আলী খনগাও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্রডব্যন্ড ইন্টারনেট সংযোগের সার্ভে করতে যায়। এক পর্যায়ে চাদপুর উচ্চ বিদ্যালয়ে গেলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন টেকনেশিয়ান ইউনুসকে ছেলেধরা সন্দেহে আটক করে মোবাইল ফোন কেড়ে নিয়ে মারপিট দিয়ে তাকে মোটরসাইকেলে উঠিয়ে লোহাগাড়া বাজারে নিয়ে যায়। সেখানে ইউনুসকে ছেলেধরা বলে জনতার হাতে তুলে দেয়। এ সময় জনতা ইউনুসকে মারপিট দিতে দিতে লোহাগাড়া কলেজ মাঠে নিয়ে যায়। খবরটি মুহুর্তে ছড়িয়ে পরলে কলেজ মাঠে হাজার হাজার জনতার সমাগম ঘটে এবং তারাও উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু জনতা শান্ত না হয়ে পুলিশের ওপর চড়াও হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে উইনুসকে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আহত টেকনেশিয়ান ইউনুস ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আধাখোলা গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে। খবর পেয়ে ব্রডব্যান্ড সংযোগ কাজে নিয়োজিত ঐ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনায় চাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দেন টেকনেশিয়ান ইউনুস। পুলিশ রাতেই ঐ প্রধান শিক্ষককে আটক করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর