সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহার নাটের পরিবর্তে বাঁশ দিয়েই চলছে রেল সেতু!

news-image

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক হতে জয়দেবপুর পর্যন্ত রেল লাইনের বেশ কিছু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেল সেতুতে দেখা গেছে, লোহার নাটের বদলে বাঁশের গোজ ও কাঠের কঁচি ব্যবহার করা হয়েছে।এ ছাড়াও সেতুর কাঠের তৈরি স্লিপার নষ্ট হয়ে গেছে। এতে ঝুঁকিতে রয়েছে রেল সেতুগুলো। বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক সংলগ্ন রেল লাইনের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর রেল সেতুতে সরেজমিনে দেখা যায়, রেল সেতুর সাথে রেল লাইনের আটকানো লোহার ক্লিপ বেশ কিছু স্থানে নেই।

কিন্তু সেখানে লোহার নাট-বল্টু দিয়ে আটকানোর কথা থাকলেও সেখানে বাঁশের গোজ দিয়ে আটকানো হয়েছে। আবার বেশ কিছু স্থানে লোহার নাট পাওয়া যায়নি। সেতুর একপাশে লোহার পাতগুলো খুলে রয়েছে। শুধু জোকারচর নয় ওই রেল লাইনের বেশকিছু সেতুতে এমন চিত্র দেখা গেছে।জয়দেবপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে জয়দেবপুর পর্যন্ত রেল লাইনে ১৩২টি ছোট-বড় সেতু রয়েছে যা ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। এরপর আর সেতুতে কোন সংস্কার কাজ হয়নি।

এর মধ্যে গত ২০১৭ সালে ২০ আগষ্ট টাঙ্গাইলের পুংলী রেলসেতুর এপ্রোস ধসে পড়ে। এতে অল্পের জন্য উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এরপর ওই সেতুর সংস্কার করে পুনরায় রেল চলাচল শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি সেই পুংলী রেল সেতুর দুই পাশের এপ্রোস সংস্কার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ সেতুর উপর রেল লাইনের ক্লিপগুলো খুলে রয়েছে। কিছু কিছু লোহার বল্টুর বদলে বাঁশ ও কাঠ দিয়ে নাট বানিয়ে ঠুকিয়ে দেয়া হয়েছে। সেতুর কাঠের স্লিপারের দুইপাশে লোহার পাত খুলে পড়ে রয়েছে। আবার কিছু অংশের পাত মাদকসেবীরা খুলে নিয়ে গেছে। জয়দেবপুর হেড কোয়াটারের সহকারী নির্বাহী প্রকৌশলী নাজিব কায়সার বলেন, রেল লাইনের টাঙ্গাইলের পুংলী ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার কাজ শুরু করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সংস্কার শেষ হবে।

তবে তিনি দাবী করেন বঙ্গবন্ধু সেতুপূর্ব-জয়দেবপুর পর্যন্ত সেতুগুলোর কোন সমস্যা বা ঝুঁকি নেই। তবে সেতুগুলো পুরনো হওয়ায় কিছু কিছু সেতুর কাঠের স্লিপার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু লোহার বোল্টুর বদলে বাঁশের গোজ ব্যবহার করা হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক