,

নামাজের মাধ্যমে আল্লাহর পথে চলার আহবান জানালেন চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : শায়েখে চরমোনাই নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করিম বলেছেন,ইসলাম শান্তির ধর্ম। শান্তির ধর্মাবলম্বীরাই জান্নাতবাসী হবেন।

গত মঙ্গলবারে মধ্যরাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা ঈদগাহ ময়দানে ২৫ নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও এলাকাবাসী’র উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধাণ বক্তা হিসেবে বয়ানকালে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম আরো বলেন,আপনারা চরমোনাইয়ের মুরিদ হন বা না হন দ্বীনের পথে আসেন। আমলনামা ভাল না হলে সৃষ্টিকর্তার কাছে কি জবাব দিবেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা ছানাউল্লা নূরী,সভাপতি,ইসলাম আন্দোলন,বাংলাদেশ,নারায়ানগঞ্জ জেলা।আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম,মুহতামীম,মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা,লক্ষনখোলা।

মাওলানা মুফতি আব্দুল হান্নান,ইমাম ও খতিব,দক্ষিন লক্ষনখোলা বড় সমাজ জামে মসজিদ।হাজ্বী মোহাম্মদ রফিকুল ইসলাম আমিরাবাদি,ইমাম,বাইতুল মামুর জামে মসজিদ,চৌরাপাড়া সোমবারিয়া বাজার। অনুষ্ঠানে সার্বিক অসহযোগিতায় ছিলেন হাজ্বী সাইদুর রহমান লিটন,হাজ্বী আলতাফ হোসেন,শামীম সরদার সহ আরো অনেকে মোঃ সজল হোসেন,মোঃ মাহাবুব হোসেন প্রমুখ। উক্ত ওয়াজের মাধ্যমে প্রধান বক্তা জান্নাত ও জাহান্নামের কথা বর্ণনা করে সবাইকে নামাজের মাধ্যমে আল্লাহর পথে চলার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান