,

৫ মাসের শিশুটির প্রাণ গেল সড়কে

news-image

শিশু সিহাব। বয়স মাত্র পাঁচ মাস। বাবা-মায়ের চোখের মণি। তাকে নিয়েই পরিবারের সবার আনন্দ-উল্লাস। কিন্তু এক নিমিষেই এই উল্লাসে নেমে আসে চরম বিষাদ। বৃহস্পতিবার রাতে হঠাৎ সিহাব আক্রান্ত হয় ডায়রিয়ায়। তার শরীরে দেখা দেয় পানি শূন্যতা। ক্রমেই সে দুর্বল হয়ে পড়ছিল। প্রাথমিক চিকিৎসাতে মোটেই তার ডায়রিয়া বন্ধ হচ্ছিলো না। পরিবারের লোকজন কোন উপায়ন্তর খোঁজে পাচ্ছিলেন না। তাই স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের পরামর্শেই শুক্রবার ভোরে স্বজনরা তাকে নিয়ে মহাখালীর কলেরা হাসপাতালের (আইসিডিডিআরবি) উদ্দেশ্য রওয়ানা হন। কিন্তু সিহাবের আর কলেরা হাসপাতালে যাওয়া হয়নি। পথিমধ্যে এক সড়ক দুর্ঘটনায় সিহাব চলে গেছে না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে গতকাল ঢাকার সাতরাস্তা এলাকায়।

পুলিশ জানিয়েছে, গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে সিহাবকে নিয়ে তার স্বজনরা মগবাজার-মৌচাক ফ্লাইওভার দিয়ে মহাখালী যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি সাতরাস্তা ঢাল থেকে নামার সময় মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যানের সঙ্গে। এতে দুমড়ে-মুচড়ে যায় সিহাবদের বহনকারী অটোরিকশাটি। সিহাব ছাড়া মারাত্মকভাবে আহত হন তার মা শারমিন আক্তার (২০), মামা আল-আমিন (২৫), নানী মলি বেগম (৫০) ও সিএনজি চালক শাহাদাত হোসেন (৩০)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিয়ামকে মৃত ঘোষণা করেণ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হান্নান মিয়া বলেন, সিহাবদের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদের ধলেশ্বর এলাকায়। সিহাব ওই এলাকার রাসেল মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু সিয়ামকে আর বাচানো যায়নি। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে সিহাবের নানী মলি বেগম ও সিএনজি চালক শাহাদাতের মাথায় আঘাত লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর তার মা ও মামাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো