,

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে মারলেন চেয়ারম্যান

news-image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতা ও পরকীয়া প্রেমের জের ধরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সোহেল হাওলাদার (৩২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার মজুমদার বাজার ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। নিহত সোহেল হাওলাদার একই এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে সোহেলের পরকীয়া প্রেম চলে আসছিল।

এই পরকীয়া প্রেমের কারণে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। তবুও তারা বিরত থাকেননি। সেই পরকীয়া প্রেমের জের ধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার তার লোকজন নিয়ে মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেল হাওলাদারকে একা পেয়ে এলোপাতারি কোপাতে থাকে।

এসময় সোহেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় ডাক্তাররা। কিন্তু ফরিদপুর নেয়ার পথেই সে মারা যায়।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বাংলাদেশ জার্নালকে জানান, পরকীয়া প্রেমের সুত্র ধরেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বাংলাদেশ জার্নালকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পরকীয়া প্রেমের কারণে স্থায়ীয়ভাবে শালিস মীমাংসাও হয়েছিল। ধারণা করা হচ্ছে এই কারণে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর