,

ব্রাহ্মণবাড়িয়া শিশু অপহরনের ৪ দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার ,আটক ৭

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়র বিজয়নগর থেকে অপহরনের ৪ দিন পর জিতু মিয়া (১৩) নামে এক শিশুকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ অপহরণকারীকে আটক করা হয়েছে। অপহৃত শিশু জেলার বিজয়নগর উপজেলার কাসিমপুর গ্রামের আল আমিন মিয়ার পুত্র। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

এ সময় তিনি জানান, ২৫ জানুয়ারী বিজয়নগর উপজেলার কাসিমপুর থেকে জিতু মিয়া নিখোঁজ হয়। এর দুই দিন পর অপহরণকারীরা তার বাবার কাছে মোবাইল ফেনে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। গোপন সূত্রে খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড়ে অভিযান চালিয়ে অপহরণকারী দলের ২ সদস্য লোকমান ও ফুরকান কে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ময়মনসিংহ থেকে চাঁন মিয়া, আজিজুল হাকিম, আলমগীর হোসেন, খায়রুল ও এরশাদকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, আপহৃত শিশুর বাড়িতে চাঁন মিয়া ৫/৬ মাস যাবৎ গৃহস্থালীর কাজ করত। পরে সে শিশু জিতুকে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে ময়মনসিংহে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর