,

জজের বাসায় দুঃসাহসিক চুরি!

news-image

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ এম এ আজহারুল ইসলামের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাসায় ঢুকে ২ টি ল্যাপটপ, টিভি, স্বর্ণালংকার, ব্যাংকের চেকবই কম্পিউটারের সরঞ্জামসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।মঙ্গলবার রাতে শহরের সার্কিট হাউজ সড়কের মহিষাকুন্ডু গ্রামের বেলা শেষে নামক বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সহকারী জজ এম এ আজহারুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে তার নিজ বাড়ি চুয়াডাঙ্গায় যায়। তার অনুপস্থিতিতে রাতে চোরচক্র প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। তারা দ্বিতীয় তলার গেটের তালা ভেঙ্গে ২ টি রুমে তছনছ করে। তারা ২ টি ল্যাপটপ, ১ টি ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্বর্ণালংকার, ব্যাংকের চেকবই কম্পিউটারের সরঞ্জামসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে এম এ আজহারুল ইসলাম বাসায় ফিরে বিষয়টি দেখতে পান। পরে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, আসামি গ্রেফতার ও মালমাল উদ্ধারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর