,

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নতুন বিচারপতিদের

news-image

ডেস্ক রিপোর্ট : সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সদস্য নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি। বুধবার সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে ১৮ জন বিচারপতি সাভারে এলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

পরে নবনিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদারের নেতৃত্বে ১৮ জন বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ১৮ বিচারপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত ১৮ জন বিচারপতি হচ্ছেন মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান,শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম।

গত ৩১ মে এই ১৮ বিচারপতি শপথ গ্রহণ করেন। তার আগের দিন ৩০ মে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টে দুই বছরের জন্য তাদেরকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৬ জন জেলা জজ। বাকিরা সুপ্রিম কোর্টের আইনজীবী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর