,

সরকার অনেকগুলো অস্ত্র নিয়ে বসে আছে: জয়নুল আবেদীন

news-image

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সরকার অনেকগুলো অস্ত্র নিয়ে বসে আছে। অস্ত্রগুলো একটা একটা করে ব্যবহার করছে। প্রথমে পিস্তল, তারপর মেশিনগান এভাবে ব্যবহার করছে। অস্ত্রগুলোর মতো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটির পর একটি মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।

বেসরকারি টেলিভিশন সময় টিভির ‘রাজনীতির বাজার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বেগম খালেদা জিয়া যে অসুস্থ সেটা আমি ৩ বার দেখে এসেছি অথচ সরকারের লোকজন বিশ্বাস করছে না। মেডিকেল টিম পর্যন্ত বলেছে খালেদা জিয়ার কতগুলো রোগ এমনভাবে ধরছে যার চিকিৎসা জেলখানার মধ্যে নেই। ইউনাইটেড হাসপাতালে এই রোগের চিকিৎসা রয়েছে। ডাক্তার পর্যন্ত অসুস্থ বলার পরেও দুদকের আইনজীবী কিভাবে প্রশ্ন করেন আসলে কি খালেদা জিয়া অসুস্থ। আজ যদি শেখ হাসিনা অসুস্থ হয়ে জেলখানায় থাকতেন তাহলে মনে হয় এ রকম কথা কেউ বলতেন না।

তিনি আরো বলেন, সরকার এখনো খালেদা জিয়া তথা বিএনপিকে ভয় পায়। একজন খুনের আসামিকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। তাও আবার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করে। অথচ বেগম জিয়ার বেলায় সে চিকিৎসার সুযোগ নেই ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড