,

বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে

news-image

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, বিএনপি’র নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছেন। সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে তারা প্রলাপ বকছেন। তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও হেয় করার এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শুক্রবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ‘পার্লামেন্টারী কমিটি’ কর্তৃক আহুত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, সংবিধানের বিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। তবে সেটা হবে নির্বাচনকালীন সরকার। আর সেই নির্বাচনে নিবন্ধিত সকল দল অংশ নেবে। এখন বিএনপি যে সকল কথা বলছে তা জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন থেকে সটকে পড়ার হীন অপকৌশল। তবে তারা ভালো করেই জানে আগামী নির্বাচনে অংশ নিতে ব্যর্থ হলে অথবা পালিয়ে গেলে তা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যার শামিল। তাই তাদের ওই নির্বাচনে অংশ নিতে হবে।

ওয়ার্কার্স পার্টির পার্লামেন্টারী কমিটির প্রধান আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা উপস্থিত হন। পলিটব্যুরো সদস্য ইকবাল কাবির জাহিদ, নুর আহমদ বকুল এবং পার্লামেন্টারী কমিটির সদস্য কামরুল আহসান ও অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?