,

ঢাকাস্থ কসবা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির ইফতার মাহফিল ২৫মে ২০১৮ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত হয়।ইফতার পূর্ব আলোচনা সভায় সমিতির সভাপতিআলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে আইন বিচার ওসংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আবু জামাল রাজিব ও মো. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মো. কবির আহমাদ ভূইয়া, প্রিন্সিপাল মিয়া মোহাম্মদ ইদ্রিস, সাবেক সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম ভুইয়া, সাবেক সংসদ সদস্য মিয়াআবদুল্লাহ ওয়াজেদ, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমাদ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, মন্ত্রী মহোদয়ের এপিএস এডভোকেট রাশেদুল কাওসার জীবন, এম ট্রানেট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এ কে এম বদিউল আলম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এছাড়াও সমিতির সাবেক উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ূম’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অতিথিবৃন্দ সমিতির উন্নয়নে ভূমিকা রাখায় বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী এডভোকেটআনিসুল হক এম.পি’র ভূয়সি প্রশংসা করেন। ইফতার মাহফিলে কসবা আখাউড়া এলাকার উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারের উচ্চপদস্থ বর্তমান ও সাবেক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সমিতিরনেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ স্বত:স্ফুর্ত উপস্থিতিঅনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ইফতার পূর্ব সময়ে কুরআন সুন্নাহর আলোকে বক্তব্য রাখেনবাংলাদেশ সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব। অবশেষে দেশও জাতির কল্যাণ কামনা এবং সমিতির সাথে জড়িত মুত্যুবরণকৃত সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মিয়া মো. ইদ্রিস।ক্ষুদে শিশু শেখ সাদী কুরআন তিলাওয়াত ও বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একাদশ শ্রেণির ছাত্র সঙ্গীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল ইসলামী সংগীত পরিবেশন করেন। ইফতার করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা