,

তানিয়ার সাথে বাগদানের খবর জানালেন বাপ্পা মজুমদার

news-image

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সম্প্রতি অভিনেত্রী তানিয়া হোসাইনের সাথে তার বাগদানের কথা প্রকাশ করেন। তার এই পোস্টে ইরেশ জাকের, এলিটা করিম, পান্থ কানাইসহ শোবিজ জগতের অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

তার অসুস্থার জন্য এ খবরটি জানাতে কিছুটা দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি সকলের কাছে শুভাসীষ চেয়েছেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে শোনা যাচ্ছে, বাপ্পা মজুমদার আর তানিয়া হোসাইন প্রেম করছেন। কিন্তু কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছিল না। দুজনের আংটিবদলের মধ্য দিয়ে সেই গুঞ্জন বাস্তব রূপ পেয়েছে।

জানা গেছে, ১৬ মে রাতে ঘরোয়াভাবে তাদের আংটিবদল অনুষ্ঠান হয়। দুই পরিবারের সম্মতিতেই আংটিবদল পর্ব সেরেছেন তারা। আংটিবদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করলে বিষয়টি স্পষ্ট হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির