,

৫টি শব্দ মুখস্ত করে টকশোতে বসেন আ.লীগ নেতারা: মাসুদ আহমেদ (ভিডিও)

news-image

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, আওয়ামী লীগের বন্ধুরা যারাই টকশোতে আসেন (২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত) উনার ৫টি শব্দ মুখস্ত করে আসেন। সেগুলো হলো গাড়ি পুড়ানো, মানুষ পুড়ানো, অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই, ভিআইপি বা পুলিশ অফিসারকে আগুন দিয়ে পুড়ানো। এই ঘটনাগুলো ছাড়া অন্য কোনো কথা বলেন না তারা।

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টিভির ‘নির্বাচনের ট্রেন’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, পাতানো নির্বাচনের কোনো অভিজ্ঞতা বিএনপির নেই। পাতানো নিবার্চন এ যাবতকালে যারা করে সরকার গঠন করেছে, যার মধ্যে একটি অভিযোগও বিএনপির বিরুদ্ধে আনতে পারবেন না। একসময় স্বৈরাচার হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিএনপির ও আওয়ামীগ। কিন্তু দেখাগেলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বার বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে নির্বাচন হয় না। হঠাৎ করে দেখা গেলো তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, প্রত্যেক রাজনৈতিক ময়দানে কেউ না কেউ প্রতিপক্ষ থাকে। যেমন আজকের সংসদে একটি তৈরি করা বিরোধী পক্ষ সত্ত্বেও সরকার কিন্তু মনে করছে তাদেরই বিরোধী দল বিএনপি।

মাসুদ আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলেন নির্বাচনকালীন সহায়ক সরকার যারা হবে, তার মধ্যে বিএনপির আসার কোনো সুযোগ নেই। বিএনপি কিন্তু বলেছে নির্বাচন পরিচালনা যারা করবে নির্বাচনকালীন সময়ে, তারা যেন নিরপেক্ষ ও নির্দলীয় হয়। ২০১৪ সালে নির্বাচনে ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেনি। সে কারণেই বর্তমান সরকার অনির্বাচিত সরকার।

https://youtu.be/Hcc8nBaUg9Y

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর