,

নববর্ষের দিন উন্মুক্ত স্থানে ৫টার পর অনুষ্ঠান বন্ধ

news-image

নববর্ষের দিন ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করে বাড়ি গিয়ে আত্মীয়-স্বজনকে সময় দেয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সব সময় বলে আসছি বাইরে এই ধরনের (নববর্ষের) অনুষ্ঠান করা যাবে না। হলরুমে কিংবা কনভেনশন হলে, কমিউনিটি সেন্টারে, বাসার ভেতরে অনুষ্ঠান করতে কোন বাধা নেই। শুধু উন্মুক্ত স্থানে আমরা ৫টার পর অনুষ্ঠান বন্ধ করতে বলেছি। মন্ত্রী বলেন, শুধু রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। আমরা সেখানে নিরাপত্তা জোরদার করব। সার্চলাইট স্থাপন করব। হাতিরঝিলে আগে যেভাবে অনুষ্ঠান চলছিল সেভাবেই চলবে। হাতিরঝিলে সব সময়ই মানুষের ঢল নামে। আমরা তো মানুষের ঢল থামাতে পারব না। আমরা বলব, অনুষ্ঠানগুলো যাতে ৫টার মধ্যেই শেষ করে দেয়।

বিকেল ৫টার পর অনুষ্ঠান করতে দেয়া হবে না- কোনো হুমকি থেকে এটা করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন হুমকি নেই। আমরা সবসময় বলছি সতর্কতা অবলম্বনের জন্য আমরা এসব ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, নিরাপত্তা সবার আগে। আমরা বলছি, ৫টার পর যার যার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন, আত্মীয়-স্বজনকে সময় দেন। কিংবা ঘরের ভেতরে অনুষ্ঠান করেন, হলরুমে অনুষ্ঠান করেন।

রমনার বটমূলে বাংলা বর্ষবরণের মূল অনুষ্ঠান হবে জানিয়ে মন্ত্রী বলেন, পুরো অনুষ্ঠান এলাকা সোহরাওয়ার্দী উদ্যানসহ গুরুত্বপূর্ণ অন্যান্য বর্ষবরণ অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার থাকবে। প্রতিটি অনুষ্ঠানেই ইভ টিজিং প্রতিরোধ টিম থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে।

নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রমনা পার্ক, হাতিরঝিলসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘ঢাকার অনুষ্ঠানগুলো মনিটরিংয়ের জন্য ওয়াচ টাওয়ারের পাশাপাশি আকাশ থেকেও মনিটরিং করা হবে। নববর্ষের কোনো অনুষ্ঠান স্থলে ব্যাগপ্যাক, ট্রলিব্যাগ, হ্যান্ডব্যাগ, লাইটার কিংবা ধাতব পদার্থ বহন করা যাবে না বলেও জানান মন্ত্রী।

মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ নয়, ভুভুজেলাও নিষিদ্ধ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হবে, পুরো মঙ্গল শোভাযাত্রাকে নিরাপত্তা বাহিনী কর্ডন করে নিরাপত্তা দেবে। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ মুখে না লাগিয়ে এটা হাতে প্ল্যাকার্ড হিসেবে বহন করতে হবে।তিনি বলেন, আমরা কোনো জায়গায়ই ভুভুজেলা বাঁশি বাজাতে দেব না।

রাজধানীতে আরও দুটি মঙ্গল শোভাযাত্রা
মূল মঙ্গল শোভাযাত্রা ছাড়া রাজধানীতে আরও দুটি শোভাযাত্রা বের হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) বাহাদুর শাহ পার্ক থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করবে যেটা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেষ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি মঙ্গল শোভাযাত্রা বের হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর