,

খালেদা জিয়াকে আদালতে হাজিরের শুনানি আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করার বিষয়ে আজ সোমবার শুনানির দিন ধার্য রয়েছে। এ বিষয়ে আজ আদেশ দেবেন আদালত।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলার কার্যক্রম চলছে।

গতকাল রবিবার এ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ আজ সোমবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে তাকে আদালতে হাজিরের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজাক খান জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রবিবার পর্যন্ত খালেদা জিয়া জামিনে ছিলেন। কিন্তু তা সোমবার পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী