,

আখাউড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

news-image
আখাউড়া প্রতিনিধি : ” সড়কে, রেললাইনে নিরাপত্তায় আমরা আছি সবখানে” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ড্যান্ট অফিসার মাহবুবুর রহমান ( পিএএমএস)। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার, , সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম। কার্যক্রম ও প্রতিবেদন পাঠ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরুন্নাহার বেগম।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের কমান্ড্যান্ট বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। বার্ষিক সমাবেশে ২০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ