,

ব্রাক্ষণবাড়ীয়া১ ( নাসিরনগর) উপ- নির্বাচনে মাওলানা  আশরাফুল হককে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ঘোষণা 

news-image
মুফতী মোহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া : ১৩ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসির নগর) আসনের উপ-নির্বাচনে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওঃ একেএম আশরাফুল হককে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট। রাজধানীর লালবাগে দলীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওঃ আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের মজলিসে শুরার এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, নিজস্ব স্বতন্ত্র বজায় রেখে ইসলামী ঐক্যজোট এগিয়ে যাচ্ছে। সারাদেশে জোরদার সাংগঠনিক কর্মতৎপরতা চলছে। ইসলামী ঐক্যজোট আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক মিনার নিয়ে অংশ গ্রহণ করবে। একইসঙ্গে নিজস্ব বলয়ে নিবন্ধিত-অনিবন্ধিত হক্পন্থী ইসলামি সমমনা দলগুলো নিয়ে জোট গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হাসানাত আমিনী, মাওঃ জসিমুদ্দীন, অধ্যাপক মাওঃ এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মো. তৈয়্যেব হোসাইন, মাওঃ ফজলুর রহমান, মাওঃ আবুল কাশেম, মাওঃ শেখ লোকমান হোসাইন, মাওঃ আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওঃ আলতাফ হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওঃ আনছারুল হক ইমরান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ