,

বনানী থেকে শিক্ষা কর্মকর্তা নিখোঁজ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব নাসির উদ্দিন (৫৫) নিখোঁজ হয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বনানী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের আত্মীয় আবদুল মান্নান খান বাদী হয়ে বনানী থানায় একটি জিডি করেছেন।

জিডিতে অভিযোগ করা হয়, নাসির উদ্দিন কনকর্ড লেক সিটির বৈকালী ভবনের ৬/এসবি-১/৩ ফ্লাটে বসবাস করতেন। সকালে বাসা থেকে বের হন। দুপুরে তার স্ত্রী নিশাত জাহানের সাথে মোবাইলে কথা হয়। বিকাল তিনটা থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের এক আত্মীয় অভিযোগ করেন, কনকর্ড লেক সিটির কামরুজ্জামান মাহবুব নামে এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন।

বনানী থানার ওসি ফরমান আলী জানান, নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর