,

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেয়ে নাহিদা সুলতানা রীতা হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মোয়াজ্জেম হোসেন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আখাউড়া পৌর এলাকার বাগানবাড়ির সিরাজ মিয়ার ছেলে সেলিম মিয়া, সাত্তার মিয়ার ছেলে টিটু মিয়া ও মুন্সীবাড়ির শেখ মোবারকের ছেলে শেখ ফয়সাল।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ মে সকালে আখাউড়া পৌর এলাকার রাধানগরের চন্দনসার এলাকার নিজ বাড়ি থেকে কলেজছাত্রী রীতার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রীতার গলায় ওড়না পেঁচানো ছিল।
রীতার বাবা শেখ বোরহান উদ্দিন আহমেদ ওই সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তখন তিনি পুলিশকে জানান, এটি আত্মহত্যা হতে পারে। পরে বিভিন্ন আলামতের ভিত্তিতে অজ্ঞাতনামাদের আসামি করে ২১ মে আখাউড়া থানায় মামলা করা হয়।
রীতাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুলিশ প্রথমে রীতাদের বাড়ির কেয়ারটেকার আব্দুল আলীমকে গ্রেপ্তার করে। পরে প্রতিবেশি টিটুকে গ্রেপ্তার করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তবে গতকালের রায়ে কেয়ারটেকার আব্দুল আলীমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ