,

অপহরণের ১০দিন পর আশুগঞ্জে শিশু রিফাতের বস্তা বন্দি লাশ উদ্ধার

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : অপহরণের ১০দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা থেকে শিশু রিফাতের বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খড়িয়ালা গ্রামের স্থানীয় ইউপি সদস্য মুমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়ার বাসার বাথরুমের ফল ছাদের ভিতর থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো বরগুনার পাথর ঘাটার সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৪), ঝালকাটির কাঠালিয়ার আনছার আলীর ছেলে সোলায়মান (২২), নোয়াখালীর নাবালক মিয়া ছেলে ইলিয়াস (৫৫)। রিফাত খড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। সে উপজেলা খড়িয়ালা গ্রামের বাহার মিয়ার ছেলে। গত ৫ জানুয়ারী অপহরণ হয়েছিল রিফাত। অপহরনের কয়েক ঘন্টার মাথায় রিফাতকে হাত পা বেধে গলায় কাপড় পেছিয়ে শাসরোদ্ধ করে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছেন অপহরণকারীরা।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারী দুপুর থেকে নিখোঁজ হয়েছিল রিফাত। নিখোজের পরপর রিফাতে বাবা পৃুলিশকে অবহিত করে। নিখোজের দুই দিন পর রিফাতের বাবার কাছে মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন চাই অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের কথা মতো বিকাশে মাধ্যমে ৩০হাজার টাকা পাঠাতে বলে রিফাতের বাবাকে। বিকাশে মাধ্যমে টাকা পাঠানো পর বিকাশ নাম্বারের সূত্রধরেই পুলিশ খোজ মিলে একই গ্রামের ভাড়ানিয়ে বসবাসকারী সোহাগ, সোলায়মান , মিজান ও ইসিলাস শিশুটিকে অপহরণ করেছে। সোহাগ, সোলায়মান ও মিজান খড়িয়ালা গ্রামে রাইডার নামে একটি ব্যাগে ফ্যাক্টরিতে চাকুরি করার সুবাধে একই এলাকায় ইউপি সদস্য মুমিন মিয়ার একতলা ভবনে ভাড়া নিয়ে থাকতেন।

মোবাইলে কললিষ্ট ধরে সোহাগ, সোলায়মান ও ইসিলাসকে আটক করলে তাদের স্বীকারোক্তির মাধ্যমে সকালে ভাড়া বাড়িতে গিয়ে বাথ রুমে ফল ছাদের উপর থেকে বস্তা বন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনায় আরেক অপহরণকারী মিজানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপহরনের পর রিফাতের বাবা বাহার মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিল।

আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, অপহরনের পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তারের পর শিশু রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বাকী অপহণকারী মিজানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চলছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে অপহরনের কয়েক ঘন্টার মাথায় রিফাতকে হত্যা করেছে বলে জানিয়েছে অপহরণকারীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ