শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতকালীন সবজি চাষে লাভবান ব্রাহ্মনবাড়িয়ার কৃষকেরা

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার জেলা শহর সহ আশেপাশে বিভিন্ন উপজেলার হাট বাজার গুলোতে পুরোদমে উঠতে শুরু করেছে কৃষকের ক্ষেতে উৎপাদিত বিভিন্ন প্রকারের শীতকালীন সবজি। বিশেষ করে নদীমাতৃক নবীনগর, নাসির নগর ও সরাইলের বেশ কিছু এলাকায় শীত কালীন সবজির উৎপাদন চোখে পরার মত । এর মধ্যে রয়েছে, ফুলকপি, বাধাকপি, বেগুন, লাউ, শীম এই জাতীয় সবজি ছাড়াও নানা জাতীয় রবিশস্য।

ব্রাহ্মনবাড়িয়ার উৎপাদিত শীতকালীন শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়েও চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, শীতকালীন উৎপাদিত সবজির কারণে বন্যার ক্ষতিও কাটিয়ে উঠতে পারবে হাওড় অঞ্চলের কৃষকরা। সরজমিনে দেখা যায় পৌষ- মাঘ মাসের প্রচন্ড শীতে কুয়াশাসিক্ত ভোরেই ঘর থেকে বেরহচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। নেমে পড়ছেন উৎপাদিত সবজি বাজারে পাঠানো সহ জমির পরিচর্যা করার জন্য। এখানকার উৎপাদিত সবজি বাজার থেকে বড় হাট আর হাট থেকে চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সিলেটের সবজির বড় বড় মোকাম গুলোতে।

কৃষকরা বলছেন, শীতকালীন শাকসবজি আবাদের কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। এখন মোটামুটি রবিশস্যের বাজারটা যে দামে আছে তাতে সুন্দরভাবে কৃষক বেঁচে থাকতে পারবে। কথা হয় শীতকালীন সবজি চাষী নরুমিয়া, ইদ্্িরস আলী ও কাসেম মিয়ার সাথে তারা বলেন, আমাদের ব্রাহ্মনবাড়িয়ায় প্রায় বেশ কয়েকটি উপজেলায় শীতকালীন আবহাওয়া মৌসুমি রবিশস্যের উৎপাদনের উপযোগী হওয়ায় এবং শীতের তীব্রতা কোয়াশার পরিমাণ বেশী থাকায় শীত কালীন সবজি চাষ বেশ ভাল হচ্ছে। টমেটো ও ফুলকপি, বাধাকপি ও শীম এর বামপার ফলন হচ্ছে। প্রতি এককানী জমিতে এসব সবজি করতে ৮/১০ হাজার টাকা খরচ হয়। আর বজার দর ভাল থাকায় তা ২৫/৩০ হাজার টাকা বিক্রি করা যাচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছে।

ব্রাহ্মনবাড়িয়ার কৃষি বিভাগ বলছে, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় শীত কালীন সবজির বেশ ভাল ফলন হয়েছে। এখানকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। কৃষকের জমিতে পরির্চযার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা