,

বাংলাদেশে অনলাইন পত্রিকার জন্য ২ হাজার আবেদন

news-image

বাংলাদেশে অনলাইন পত্রিকা হিসাবে নিবন্ধনের জন্য ২ হাজার ১৮টি আবেদন পেয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশের পার্লামেন্টে একজন সংসদ সদস্যের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, ”সারা দেশে কতগুলো অনলাইন পত্রিকা আছে, তার সঠিক কোন পরিসংখ্যান এখনো সরকারের কাছে নেই। তবে নিবন্ধনের জন্য ২ হাজার ১৮টি আবেদন পাওয়া গেছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।”

দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে এখন বেসরকারি অনুমোদিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫টি আর মোট নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ২৫টি।

এর মধ্যে দৈনিক পত্রিকা রয়েছে ১ হাজার ১৯১টি, অর্ধ সাপ্তাহিক পত্রিকা ৩টি, সাপ্তাহিক পত্রিকা ১ হাজার ১৭৫টি।

পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয় ২১২টি, মাসিক ৪০৪টি, দ্বিমাসিক ৭টি, ত্রৈমাসিক ২৮টি, চতুর্মাসিক ১টি, ষাণ্মাসিক ২টি এবং বার্ষিক পত্রিকা ২টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর