,

সৌদিতে গ্রেফতারকৃতদের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে দুর্নীতির অভিযোগে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে ২০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে। খবর এএফপির।

সৌদি আরবে তথ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেখান থেকে ৭ জনকে মুক্তি দেয়া হয়। বাকি ২০১ জনকে গ্রেফতার করা হয়।

এ অভিযানে সৌদি আরবে ওয়ারেন বাফেট খ্যাত হাজার হাজার কোটি টাকার মালিক প্রিন্স আল ওয়ালেদ বিন তালালসহ রাজ পরিবারের একাধিক সদস্য ও সাবেক-বর্তমান ৩৮ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেফতারের পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে পরিচিত সূত্র বুধবার নতুন ধরপাকড়ের খবর জানিয়েছে।

গত শনিবার দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর সৌদি রাজ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী মিলিয়ে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, ঘুষ লেনদেন, চাঁদাবাজি ও সরকারি অফিসকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অভিযোগ আনা হয়েছে।

এ অভিযানের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছে সৌদি তথ্য মন্ত্রণালয়।

তারা বলছেন, অনুসন্ধানে গত তিন বছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার দুর্নীতির তথ্য পাওয়া গেছে। ওইসব সম্পদ জব্দ করা হয়েছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য