,

ট্রাম্পের সফরকালে জাপানে বোমা হামলার হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের সময় দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। রাজধানী থেকে বেশ দূরের এলাকায় এসব হুমকি দেয়া হয়েছে।

জাপানে বোমা হামলার হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত বিরল। নিরাপত্তা বাহিনী তল্লাশী করেও কোথাও কোন ধরণের বিস্ফোরক পায়নি কিংবা কাউকে গ্রেফতারও করতে পারেনি।

পশ্চিমাঞ্চলীয় শিগা এলাকায় একটি ফেরি কোম্পানির কাছ থেকে বোমা হামলার হুমকির খবর আসে। এক লোক ফোন করে জানায়, ফেরির ভেতরে বোমা পোঁতা আছে এবং ঘন্টাখানেকের মধ্যেই এটি বিস্ফোরিত হবে। কিন্তু পুলিশ খবর পেয়ে ফেরিটিতে পুরো তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি।

হিরোশিমার অপর এক ফেরি কোম্পানিও একই ধরনের হুমকি পায়। সেখানেও নিরাপত্তা বাহিনী তল্লাশী করে কিছুই খুঁজে পায়নি।

নিরাপত্তা বাহিনী জানায়, ওসাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে ও কিয়োটোর সানজো স্টেশনের এক ট্রেন চালক বোমা হামলার হুমকি পায়। এসব জায়গায় তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির