,

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলি, নিহত ২৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। খবর: ইনডিপেনডেন্ট

ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার অন্তত ২ জন নিহতের কথা নিশ্চিতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে পাওয়া গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় গুলিতে আরও অনেককে আহত হওয়ার কথা জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।

এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে। তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে চার্চে হামলার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ এলাকাটি তারা ঘিরে ফেলে৷ এফবিআই এজেন্টরাও সেখানে দ্রুত পৌঁছে যান৷

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী টেক্সাস পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন৷ তবে তার পরিচয় এখনও জানা যায়নি৷ হামলার নেপথ্যে কোন জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

এদিকে বন্দুকধারীর হামলার জেরে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে নামানো হয়েছে হেলিকাপ্টার৷ টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাববোট জানান, পুলিশকে ধন্যবাদ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য৷ যারা আহত হয়েছেন তাদের আরোগ্যের কামনা করছি৷

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির