,

টাইফুন ‘ডামর‌্যা’র আঘাতে ভিয়েতনাম লণ্ডভণ্ড, নিহত ২৭

news-image

ভিয়েতনামে টাইফুন ‘ডামর‌্যা’র আঘাতে ২৭ জন নিহত এবং প্রায় ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের আর্ন্তজাতিক অর্থনৈতিক সংগঠন ‘এ্যাপেক’র বাৎসরিক সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন দেশের অতিথিরা ইতিমধ্যে দেশটিতে আসতে শুরু করেছে।

গত কয়েক দশকের মধ্যে ভিয়েতনামে এটিই সব থেকে ভয়ংকর টাইফুন। ভারী বর্ষণের সাথে ১০০ মাইল বেগে তীব্র বাতাস বাড়িঘরের ছাদ. বিদ্যুৎ খূুঁটি উপড়ে ফেলেছে। একইসাথে তীব্র জলোচ্ছ্বাস উদ্ধার তৎপরতাকে ব্যাহত করছে।

উপকূলীয় খানহ অঞ্চল থেকে বিদেশী পর্যটক সহ ৩০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ‘এ্যাপেক’ সম্মেলনের আয়োজন স্থান ‘দানাং’ শহরও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিম্পিং এর মত বিশ্ব নেতৃবৃন্দ উপস্থিত থাকবে।

২০১৭ সালে ভিয়েতনাম ঘূর্ণিঝড়, টাইফুন, ভূমিধ¦সের মত প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যাতে ২৪০ জন নিহত এবং শতাধিক নিখোঁজ হয়েছে বলে দুর্যোগ অধিদপ্তর জানায়। এএফপি

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির