,

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীগোষ্ঠী। তবে এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষেপণাস্ত্রটি রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে প্রতিরোধ করে তা ধ্বংস করে সৌদি আরব। ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ বিমানবন্দরে এসে পড়ে।

হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি টিভি চ্যালেন জানিয়েছে, শনিবার বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিল।

হুতিদের একজন মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন, স্কুড-ধরনের ক্ষেপণাস্ত্র বুরকান ২-এইচ ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোঁড়ার পর সীমান্ত পার হয়ে ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে রিয়াদের আকাশে পৌঁছায়।

হুতিদের ক্ষেপণাস্ত্র সৌদি আরব আকাশেই ধ্বংস করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি এলাকা থেকে ধোঁয়া উড়ছে। সূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির