,

‘প্রাণের ভয়ে’ লেবাননের প্রধানমন্ত্রী হারিরির হঠাৎ পদত্যাগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আজ আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা ঘোষণা করে বলেন, তিনি প্রাণ হারানোর ভয়ের মধ্যে আছেন।

হারিরি লেবাননের শিয়া দল হিজবুল্লাহ এবং ইরানের কঠোর সমালোচনা করে বলেন, ২০০৫ সালে তার বাবা রফিক হারিরিকে হত্যার সময় লেবাননের যে পরিস্থিতি ছিল, লেবাননে এখন সেরকম অবস্থা বিরাজ করছে। আমি টের পেয়েছি যে আমাকে হত্যার জন্য পরিকল্পনা হচ্ছে।

বিবিসির বিশ্লেষক সেবাস্টিয়ান আশার বলছেন, মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির এক সময়ে যেভাবে সাদ হারিরি তার পদত্যাগের ঘোষণা দিলেন, তা সবাইকে বেশ বড় রকমের ধাক্কা দিয়েছে। লেবাননের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে এই পদত্যাগ আরও ঘোলাটে করে তুললো।

সৌদি রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি যখন তার পদত্যাগের কথা ঘোষণা করেন, তখন তীব্র ভাষায় ইরান এবং হিজবুল্লাহর সমালোচনা করেন। তিনি বলেন, ইরান নাক গলিয়েছে এমন কোন জায়গা পৃথিবীতে নেই, যেখানে তারা ভীতি ছড়ায়নি, এবং ধ্বংস ডেকে আনেনি।

তিনি লেবাননের বর্তমান অবস্থাকে তার বাবার হত্যার সময়ের অবস্থার সঙ্গে তুলনা করেন। সাদ হারিরি’র বাবা রফিক হারিরিও ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী। ২০০৫ সালে তাকে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনার পেছনে সিরিয়া এবং ইরানের হাত আছে বলে সন্দেহ করা হয়।
সাদ হারিরি মাত্র গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। গত কয়েকদিন ধরে তিনি সৌদি আরব সফর করছিলেন। তার ওপর সৌদি আরবের যথেষ্ট প্রভাব আছে বলে মনে করা হয়।

সৌদি আরবের সঙ্গে ইরানের তীব্র দ্বন্দ্ব চলছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। আর সেই সৌদি রাজধানী থেকেই সাদ হারিরি তার পদত্যাগের কথা ঘোষণা করলেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির