,

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে : ফিলিপো গ্রান্ডি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডি।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। ফিলিপো গ্রান্ডি বলেন, এসব মানুষ রাষ্ট্রহীন থাকতে পারে না। কারণ এই রাষ্ট্রহীনতার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, অতীতেও হয়েছেন।

শরণার্থী বিষয়ক প্রধান বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে অবশ্যই তাদের নাগরিকত্ব দিতে হবে। কোনো ফিরে যাওয়াই স্থায়ী হবে না, যদি নাগরিকত্ব দেয়া না হয়।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে দেশটি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির