,

উত্তর প্রদেশে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো প্রায় শতাধিক মানুষ।

বিদ্যুৎকেন্দ্রটিতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়।দুর্ঘটনার পর পরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত আগুন নিয়ন্ত্রণেরও চেষ্টা করা হয়।

প্রাথমিকভাবেব ৮০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো বেশ ক’জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভারতের উত্তর প্রদেশের এ বিদ্যুৎকেন্দ্রের মালিক ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)। একটি বয়লারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

অনেকেই সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটির গাফিলতিকেই এ জন্য দোষ দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির