সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কলারোডায় গোলাগুলিতে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলারোডার ডেনভারে একটি সুপারসেন্টারে (মূল্যছাড়ে পণ্য বিক্রি হয় এমন বড় দোকান) গোলাগুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

তবে এটি কোনো সন্ত্রাসী হামলার ঘটনা কি সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি সিএনএনের প্রতিবেদনে।

গতকাল মঙ্গলবারই নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের বাইক চলাচলের রাস্তায় ট্রাক উঠিয়ে দিয়ে আট জনকে হত্যা করেছেন এক উজবেক নাগরিক। হামলার পর ট্রাকের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি নোট উদ্ধার করা হয়েছে।

বুধবারের ঘটনা প্রসঙ্গে থর্টন পুলিশ ডিপার্টমেন্ট বলছে, এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি দোকানের ভিতরে হয়েছে বলেও উল্লেখ রয়েছে সিএনএনের প্রতিবেদনে। ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে।

তবে বন্দুকধারী কাউকে জিম্মি করতে পেরেছেন কি না সে বিষয়টি স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা