,

স্পেন সরকারের খড়গে গার্দিওলার বোন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবারই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়া। তাই কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পাশাপাশি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন। শুধু তাই নয়, সরকারি প্রতিষ্ঠানে থেকে কাতালান কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে। এই খড়গে পড়েছেন বার্সেলোনার সাবেক কোচ এবং বর্তমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার বোন ফ্রান্সেসকা গার্দিওলা। ডেনমার্কে স্পেনের রাষ্ট্রদূতের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

স্পেনের প্রধান ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়, সরকারি পদে থাকা কাতালান কর্মকর্তাদের বরখাস্ত করছে স্পেন সরকার। এই তালিকায় পড়েন পেপ গার্দিওলার বোন। তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে স্পেন সরকারকে।

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণায় অস্থিরতা তৈরি হয়েছে, যার সবখানেই। প্রায় এক হাজার ৭০০টি কোম্পানি তাদের সদর দপ্তর কাতালোনিয়া থেকে সরিয়ে নিয়ে গেছে।

স্পেনের কেন্দ্রীয় সরকারের বাধা উপেক্ষা করে গত ১ অক্টোবর গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। নব্বই শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন। এটির অনুমোদন দেয় কাতালোনিয়ার পার্লামেন্ট। স্পেনের সাংবিধানিক আদালত এই পার্লামেন্টকে বরখাস্ত করে। স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে।

ভোট দেওয়ার জন্য কাতালোনিয়ার অধিবাসীরা ভোটকেন্দ্রে যাওয়া চেষ্টা করলে তাতে বাধা দিয়েছিল স্পেনের পুলিশ। কাতালান কর্তৃপক্ষের দাবি, গণভোটে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৯০ শতাংশের কিছু কম মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। যদিও মোট জনসংখ্যার মাত্র ৪৩ শতাংশ গণভোটে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে। পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ৭০টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ১০ টি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে