,

বাংলাদেশ-মিয়ানমার সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক শুরু

news-image

বাংলাদেশ-মিয়ানমারের সিনিয়র অফিসিয়াল পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মিয়ানমারের নেপিদোর হরিজন লেক ভিউ রিসোর্টে বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়েছে। দ্বি-পাক্ষিক এ বৈঠক চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মিয়ানমার সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, বৈঠক শেষে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

তিনি আরও জানান, সিনিয়র অফিসিয়ালস বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ১৬ সদস্যে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার পৌঁছেছে। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার বিকেলে তারা ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর