,

আবারও বাংলাদেশ ব্যাংকে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৮তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় কিছু ঘটার আগেই ফায়ার সার্ভিসের নিয়মিত টহলরত একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ৩০ তলা ভবনের ১৮ তলায় লিফট মেরামতের সময় কাগজ থেকে আগুন লাগে। আগুন তারা নিজেরাই নিভিয়ে ফেলে। ভবনের কোনো কক্ষে আগুন লাগেনি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

এর আগে চলতি বছরের ২৩ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় আগুন লেগেছিল। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট